৫। (১) কর্পোরেশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে। (২) কর্পোরেশন, প্রয়োজনে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যে কোনো স্থানে উহার শাখা কার্যালয় স্থাপন করিতে পারিবে।