৪৭। (১) যদি কোনো ব্যক্তি কর্পোরেশনের নিকট হইতে শিল্পপার্ক বা শিল্পনগরীতে কোনো প্লট বরাদ্দ প্রাপ্ত হইয়া উক্ত প্লট বা উহার অংশবিশেষ অবৈধভাবে হস্তান্তর বা ভাড়া প্রদান করেন বা শিল্প কারখানা ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসরের কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন। (২) উপধারা (১) অনুযায়ী কোনো শিল্প প্লটের বরাদ্দ গ্রহীতা দণ্ডিত হইলে কর্পোরেশন সংশ্লিষ্ট প্লটের সম্পূর্ণ বা অংশ বিশেষ নিজ দখলে গ্রহণ করিতে পারিবে এবং উহা পুনঃবরাদ্দ প্রদান করিতে পারিবে।