৪৫। যদি কোনো ব্যক্তি- (ক) নির্দিষ্ট কোনো কাজ সম্পাদন বা বাস্তবায়নের জন্য কর্পোরেশন যে ডেভেলপার বা ঠিকাদারের সহিত চুক্তি বা অঙ্গীকারনামা সম্পাদন করিয়াছে, সেই ব্যক্তির প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা তাহার কোনো ক্ষতিসাধন করেন; বা (খ) অনুমোদিত কোনো চিহ্ন সম্পাদনের জন্য প্রয়োজনীয় কোনো লেভেল বা দিকনির্দেশ করিবার লক্ষ্যে কর্পোরেশন কর্তৃক স্থাপিত কোনো চিহ্ন অপসারণ করেন, তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৬ (ছয়) মাসের কারাদণ্ড বা অনধিক ১ (এক) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।