৪৪। যদি কোনো ব্যক্তি বৈধ কর্তৃত্ব ব্যতিরেকে- (ক) কর্পোরেশন বা শিল্পপার্ক বা শিল্পনগরীর কোনো ভূমি বা স্থাপনা রক্ষার্থে নির্মিত কোনো সীমানা প্রাচীর বা বেড়া ক্ষতিগ্রস্ত বা অপসারণ করেন; বা (খ) কর্পোরেশন বা শিল্পপার্ক বা শিল্পনগরীর দালান, প্রাচীর বা অন্য কোনো বস্তুর ভার রক্ষার্থে স্থাপিত কোনো খুঁটি ক্ষতিগ্রস্ত বা অপসারণ করেন; বা (গ) কোনো কার্যসম্পাদনের প্রয়োজনে কর্পোরেশন কর্তৃক খননকৃত বা ভাঙ্গিয়া ফেলা কোনো সড়ক বা ভূমিতে স্থাপিত কোনো বাতি নিভাইয়া ফেলেন; বা (ঘ) কর্পোরেশনের আদেশ লঙ্ঘন করিয়া, যাতায়াতের পথ বন্ধকরণ সংক্রান্ত, কর্পোরেশন কর্তৃক স্থাপিত কোনো খিল, চেইন বা খুঁটি অপসারণ করেন; বা (ঙ)…