৩৯। (১) কর্পোরেশন ইহার মূল তহবিল হইতে সংরক্ষিত তহবিল গঠন করিতে পারিবে। (২) কর্পোরেশন সংরক্ষিত তহবিল হইতে পর্ষদের অনুমোদনক্রমে কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারুশিল্প উদ্যোক্তাদের ঋণ প্রদান করিতে পারিবে। (৩) কর্পোরেশন সংরক্ষিত তহবিলের অর্থ মূল তহবিলে অথবা মূল তহবিল হইতে সংরক্ষিত তহবিলে অর্থ স্থানান্তর করিতে পারিবে।