৩৮। (১) কর্পোরেশনের নামে একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার অথবা দেশি বা বিদেশি ব্যক্তি বা উন্নয়ন সহযোগী সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোনো ব্যক্তি, সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে কর্পোরেশন কর্তৃক গৃহীত ঋণ; (ঙ) কর্পোরেশন কর্তৃক গৃহীত ফি; এবং (চ) অন্য যে কোনো বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের অর্থ কর্পোরেশনের নামে কর্পোরেশন কর্তৃক নির্দিষ্টকৃত কোনো তপশিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং পরিচালনা পর্ষদ কর্তৃক নির্ধারিত…