৩২। কর্পোরেশন কোনো আর্থিক প্রতিষ্ঠানের সহিত এই মর্মে চুক্তি সম্পাদন করিতে পারিবে যে, অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান, ঋণ প্রদানের ফলে সৃষ্ট ক্ষতি ও মন্দ ঋণ, যদি থাকে, এবং ঋণের সুদ কর্পোরেশন ও অনুরূপ আর্থিক প্রতিষ্ঠান পারস্পরিক সম্মতির ভিত্তিতে আনুপাতিক হারে বহন করিবার শর্তসাপেক্ষে, শিল্পের উদ্যোক্তাদেরকে সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে প্রণীত নীতিমালা ও বিধি-বিধানের আলোকে ঋণ প্রদান করিতে পারিবে।