৩১। (১) কর্পোরেশনের সহিত ঋণগ্রহীতার সম্পাদিত কোনো চুক্তিতে যাহা কিছুই থাকুক না কেন, ঋণগ্রহীতা যদি- (ক) ভুল, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান করেন; বা (খ) ঋণচুক্তির কোনো শর্ত ভঙ্গ করেন; বা (গ) যে উদ্দেশ্যে ঋণ প্রদান করা হইয়াছিল তৎব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ঋণ বা উহার অংশবিশেষ ব্যবহার করেন; বা (ঘ) ঋণ পরিশোধে অসমর্থ হইবেন বা দেউলিয়া হইয়া যাইবেন মর্মে যুক্তিসংগতভাবে প্রতীয়মান হয়; বা (ঙ) কর্পোরেশনের নিকট জামানত হিসাবে পণ, বন্ধক, দায়বদ্ধকরণ, স্বত্বনিয়োজিত সম্পত্তি যথাযথ অবস্থায় না রাখেন অথবা নির্ধারিত হারের চাইতে অধিক হারে বন্ধকি সম্পত্তি অবচয় ধরিয়া থাকেন এবং কর্পোরেশনের সন্তুষ্টির জন্য অতিরিক্ত…