৩০। কর্পোরেশন কর্তৃক কোনো ঋণ বা চাঁদা প্রদান করা যাইবে না, যদি না উহা স্থাবর বা অস্থাবর কোনো সম্পত্তির পণ, বন্ধক, দায়বদ্ধকরণ বা অনুরূপ সম্পত্তি স্বত্বনিয়োগ দ্বারা পূর্ণ নিশ্চয়তা প্রদান করা হয় : তবে শর্ত থাকে যে, ব্যক্তি পর্যায়ে এইরূপ ঋণ বা চাঁদা সর্বসাকুল্যে অনূর্ধ্ব ২ (দুই) লক্ষ টাকা হইলে উহা একজন জামিনদারসহ অঙ্গীকারপত্র গ্রহণ করিয়া প্রদান করা যাইবে।