২৮। (১) কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারু শিল্পে নিয়োজিত জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করিবার লক্ষ্যে বা এতৎসংশ্লিষ্ট প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে কর্পোরেশন, এতৎসংক্রান্ত গবেষণা, প্রশিক্ষণ বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারুশিল্পের সহিত চুক্তি সম্পাদন করিতে পারিবে। (২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, উপধারা (১) এ উল্লিখিত দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বা প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা,…