২৭। কর্পোরেশনের নিম্নবর্ণিত বিশেষ অধিকার থাকিবে, যথা:- (১) শিল্পপার্ক বা শিল্পনগরীর কোনো কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট কর্পোরেশনের কোনো পাওনা অপরিশোধিত থাকিলে, উক্ত কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, পরিচালক বা পরিচালনা পর্ষদ চুক্তি অনুযায়ী তাহার বা তাহাদের ব্যক্তিগত সম্পদ হইতে উক্তরূপ দেনা পরিশোধের জন্য দায়ী হইবেন এবং উক্তরূপ দেনা পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে কর্পোরেশন উহার পাওনা আদায়ের জন্য উক্ত কোম্পানি, শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক, পরিচালক বা পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কার্যধারা গ্রহণ করিতে পারিবে; (২) কোনো শিল্পপার্ক বা শিল্পনগরীর কোনো কোম্পানি,…