২৬। (১) অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও মোড়ক উপকরণ আমদানির জন্য আমদানি স্বত্বের প্রয়োজন হইলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কর্পোরেশনের নিকট বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে আবেদন করিতে হইবে। (২) উপধারা (১) এর অধীন প্রাপ্ত আবেদন বিবেচনার পর কর্পোরেশন যে আমদানি স্বত্ব নির্ধারণ করিবে সেই স্বত্ব অনুযায়ী যাহাতে উক্ত যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও মোড়ক উপকরণ আমদানি করা যায় তজ্জন্য কর্পোরেশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে প্রয়োজনীয় ছাড়পত্র প্রদান করিবে।