২৪। সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, কোনো শিল্পপার্ক বা শিল্পনগরীতে অবস্থিত কোনো প্রতিষ্ঠানকে তপশিলে বর্ণিত কোনো আইনের সকল বা যে কোনো বিধান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে, অথবা এই মর্মে নির্দেশ প্রদান করিতে পারিবে যে, উক্ত সকল বা যে কোনো আইনের বিধানাবলি, উক্ত প্রজ্ঞাপনে বিধৃত পরিবর্তন বা সংশোধন সাপেক্ষে, কোনো শিল্পপার্ক বা শিল্পনগরীর ক্ষেত্রে প্রযোজ্য হইবে।