২২। কর্পোরেশন, জাতীয় রাজস্ব বোর্ডের সম্মতিক্রমে, নিম্নবর্ণিত বিষয়ে বন্ডেড সুবিধা প্রদান করিতে পারিবে, যথা :- (ক) শিল্পপার্ক বা শিল্পনগরীতে আমদানিকৃত কাঁচামালসহ কোনো দ্রব্যের উপর কাস্টমস রিজার্ভ, বিক্রয় কর, অক্ট্রয় ডিউটি, আবগারি শুল্ক, আমদানি লাইসেন্স বা পারমিট ফি বা অন্য কোনো চার্জ; এবং (খ) শিল্পপার্ক বা শিল্পনগরী হইতে রপ্তানিকৃত বা দেশে ব্যবহৃত কোনো দ্রব্যের শুল্ক বা অন্য কোনো চার্জ।