২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,- (১) ‘অতি ক্ষুদ্র শিল্প’ বা ‘মাইক্রো শিল্প’ অর্থ- (ক) পণ্য উৎপাদনের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অন্যূন ১০ (দশ) লক্ষ টাকা হইতে অনধিক ৭৫ (পচাত্তর) লক্ষ টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অন্যূন ১৬ ( ষোলো) জন হইতে অনধিক ৩০ (ত্রিশ) জন শ্রমিক কাজ করে; এবং (খ) সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সকল শিল্প প্রতিষ্ঠান যাহার জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ অনধিক ১০ (দশ) লক্ষ টাকা, বা যে সকল শিল্প প্রতিষ্ঠানে অনধিক ১৫ (পনেরো)…