১৯। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কর্পোরেশন শিল্পপার্ক বা শিল্পনগরী প্রতিষ্ঠার লক্ষ্যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ডেভেলপার নিয়োগ করিতে পারিবে। (২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, সরকার, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশ সরকার ও অন্য কোনো দেশের সরকারের মধ্যে অংশীদারিত্ব বা উদ্যোগে অথবা এক বা একাধিক সরকারি সংস্থা বা কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতায় বা অংশীদারিত্বে শিল্পপার্ক বা শিল্পনগরী প্রতিষ্ঠার লক্ষ্যে ডেভেলপার নিয়োগ করিতে পারিবে।