১৮। (১) কর্পোরেশন কর্তৃক স্থাপিত শিল্পপার্ক বা শিল্প নগরীতে অবস্থিত সকল শিল্প প্রতিষ্ঠানকে প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কর্পোরেশনের অধীন নিবন্ধিত হইতে হইবে। (২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্পোরেশনের শিল্পপার্ক বা শিল্পনগরীর বাহিরে কোনো ব্যক্তি যিনি কুটির শিল্প, অতিক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প এবং হস্ত ও কারুশিল্প স্থাপন করিয়াছেন অথবা অনুরূপ শিল্প প্রতিষ্ঠান স্থাপনের পরিকল্পনা করিয়াছেন তিনি, প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, কর্পোরেশনের নিকট হইতে নিবন্ধন গ্রহণ করিবেন। (৩) যদি কর্পোরেশন এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো শিল্প প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে নিবন্ধিত…