১৭। কর্পোরেশন কুটির শিল্প, অতিক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্প এবং হস্ত ও কারুশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে শিল্পপার্ক, শিল্পনগরী, একক খাতভিত্তিক শিল্পপার্ক, হস্ত ও কারুশিল্প পল্লী এবং অনুরূপ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করিতে পারিবে।