১৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার, প্রয়োজনে, জেলা ও উপজেলা পর্যায়ে জেলা ও উপজেলা শিল্প উন্নয়ন কমিটি গঠন করিতে পারিবে। (২) জেলা ও উপজেলা শিল্প উন্নয়ন কমিটির গঠন, কার্যপরিধি এবং আনুষঙ্গিক বিষয়াদি সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত হইবে।