১৫। (১) কর্পোরেশনের নিকট পেশকৃত কোনো প্রকল্পের উপর অথবা পরিচালনা পর্ষদ কর্তৃক মতামতের জন্য প্রেরিত অন্য কোনো বিষয়ে কারিগরি পরামর্শ প্রদানের জন্য বিশেষজ্ঞ সমন্বয়ে কর্পোরেশন এক বা একাধিক কারিগরি উপদেষ্টা কমিটি গঠন করিতে পারিবে। (২) কারিগরি উপদেষ্টা কমিটির গঠন ও কর্মপরিধিসহ অন্যান্য বিষয় কর্পোরেশন কর্তৃক সরকারি গেজেটে আদেশ দ্বারা নির্ধারিত হইবে। (৩) কারিগরি উপদেষ্টা কমিটির সভায় বিবেচ্য কোনো প্রকল্প বা বিষয়ের সহিত উক্ত কমিটির কোনো সদস্যের পরোক্ষ বা প্রত্যক্ষ স্বার্থ জড়িত থাকিলে, তিনি উহা লিখিতভাবে উক্ত কমিটির আহ্বায়ককে অবহিত করিবেন এবং উক্ত সভায় অংশগ্রহণ করা হইতে বিরত থাকিবেন। (৪) ঋণ, আর্থিক…