১৩। (১) কর্পোরেশনের অনধিক ১০ (দশ) জন পরিচালক থাকিবে। (২) পরিচালকগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (৩) পরিচালকগণের চাকরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৪) পরিচালকগণ এই আইন, বিধি ও প্রবিধান দ্বারা অর্পিত দায়িত্ব পালন করিবেন। (৫) চেয়ারম্যান পরিচালকগণের দপ্তর বণ্টন করিবেন।