১০। (১) কর্পোরেশনের একটি পরিচালনা পর্ষদ থাকিবে যাহা নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে গঠিত হইবে, যথা :- (ক) কর্পোরেশনের চেয়ারম্যান, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) কর্পোরেশনের সকল পরিচালকগণ; (গ) শিল্প মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঘ) বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (চ) শিল্প ও বাণিজ্য বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের মধ্য হইতে সরকার কর্তৃক মনোনীত একজন ব্যক্তি; (ছ) চেয়ারম্যান কর্তৃক…