৫৷ (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব; যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব; (গ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত-সচিব; (ঘ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন); (ঙ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব (বাজেট উইং); (চ) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব; (ছ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিব; (জ) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি (যুগ্ম-সচিব পদমর্যাদা সম্পন্ন); (ঝ) স্বাস্থ্য অধিদপ্তরের মহা-পরিচালক; (ঞ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা…