২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আঞ্চলিক কমিটি” অর্থ ধারা ৮ এর অধীন গঠিত বোর্ডের আঞ্চলিক কমিটি; (খ) “কর্মচারী” অর্থ- (অ) প্রজাতন্ত্রের অসামরিক কর্মে নিয়োজিত কোন ব্যক্তি; (আ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ***কর্মচারী; (ই) বাংলাদেশ সুপ্রীম কোর্টের ***কর্মচারী; (ঈ) মহা হিসাব-নিরীক্ষা ও নিয়ন্ত্রকের কার্যালয়ের ***কর্মচারী; (উ) বাংলাদেশ নির্বাচন কমিশনের ***কর্মচারী; (ঊ) সরকারী কর্ম কমিশনের ***কর্মচারী; (ঋ) বোর্ডের অধীন কর্মরত কোন ***কর্মচারী; (এ) ধারা ১(৩) এর অধীন সরকার কর্তৃক ঘোষিত কর্মচারী এবং নিম্নলিখিত *** কর্মচারীও উহার অন্তর্ভুক্ত হইবে, যথা:- (i) যিনি…