৯। (১) কর্পোরেশনের অনধিক ৫ (পাঁচ) জন পরিচালক থাকিবে। (২) পরিচালকগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহাদের চাকরির শর্তাবলি সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) পরিচালকগণ এই আইন, বিধি এবং প্রবিধান দ্বারা অর্পিত দায়িত্ব পালন করিবেন। (৪) চেয়ারম্যান পরিচালকগণের দপ্তর বণ্টন করিবেন।