২৬। (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, ’’বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন তহবিল’’ নামে কর্পোরেশনের একটি তহবিল থাকিবে। (২) তহবিলে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকার কর্তৃক প্রদত্ত ঋণ ও ভর্তুকি; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে দেশি বা বিদেশি যে কোনো কর্তৃপক্ষ সংস্থা বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত সাহায্য বা অনুদান; (ঘ) সরকারের কর্তৃত্বাধীন প্রচলিত বন্ডের বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) সরকারের পূর্বানুমোদনক্রমে দেশি বা বিদেশি যে কোনো উৎস হইতে কর্পোরেশন কর্তৃক সংগৃহীত ঋণ; (চ) কর্পোরেশন কর্তৃক বিক্রয়লব্ধ অর্থ, তবে উক্ত অর্থ জমার অব্যবহিত পরেই সরকারকে অবহিত করিতে হইবে; (ছ)…