২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’’কর্পোরেশন’’ অর্থ ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন; (খ) ’’কর্মচারী’’ অর্থে প্রেষণে নিয়োজিত কর্মচারীসহ কর্পোরেশনের সকল শ্রেণির কর্মচারীও উহার উহার অন্তর্ভুক্ত হইবে; (গ) ’’কর্মসূচি’’, ’’কার্যক্রম’’ বা ’’প্রকল্প’’ অর্থ ধারা ২০ এ উল্লিখিত কোনো কর্মসূচি, কার্যক্রম বা প্রকল্প; (ঘ) ’’কার্যক্রম, কর্মসূচি বা প্রকল্প এলাকা’’ অর্থ কার্যক্রম, কর্মসূচি বা প্রকল্পভুক্ত এলাকা; (ঙ) ’’চেয়ারম্যান’’ অর্থ কর্পোরেশনের চেয়ারম্যান; (চ) ’’পর্ষদ’’ অর্থ কর্পোরেশনের পরিচালনা পর্ষদ; (ছ) ’’পরিচালক’’ অর্থ কর্পোরেশনের পরিচালক; (জ)…