১২। (১) কর্পোরেশন, এই আইনের অন্য কোনো বিধানের দ্বারা অর্পিত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে,- (ক) যে কোনো কার্য সম্পাদন করিতে পারিবে; (খ) যে কোনো দ্রব্য সরবরাহ করিতে পারিবে; (গ) সেবামূলক কার্য সম্পাদন করিতে পারিবে; (ঘ) যে কোনো ব্যয় বহন করিতে পারিবে; (ঙ) নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় কোনো প্লান্ট, যন্ত্রপাতি বা উপকরণ সংগ্রহ করিতে পারিবে; এবং (চ) যে কোনো চুক্তি বা সমঝোতা স্মারক সম্পাদন করিতে এবং উক্ত চুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালন ও ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে। (২) কর্পোরেশন, সরকারের পূর্বানুমোদনক্রমে, যান্ত্রিক কৃষি সুবিধা এবং সেচের পানি…