৯। (১) কাউন্সিলের উদ্দেশ্য হইবে জাতীয় প্রয়োজনের প্রতি লক্ষ্য রাখিয়া ইনস্টিটিউট এবং সহযোগী সংগঠনসমূহের মাধ্যমে কৃষি বিষয়ক গবেষণা, পরিকল্পনা পরিচালনা, সমন্বয়, পরিবীক্ষণ (Monitoring) এবং মূল্যায়ন করা। (২) উপ-ধারা (১) এ বর্ণিত উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে কাউন্সিল নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদন করিবে, যথা :— (ক) কৃষি সম্পর্কিত জাতীয় নীতিমালার ভিত্তিতে জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত সকল গবেষণার বিষয়াবলী এবং উহাদের অগ্রাধিকার নির্ধারণ করা এবং কৃষি গবেষণার ক্ষেত্রে বিদেশী সহায়তার ব্যবহার সম্পর্কে সরকারকে পরামর্শ প্রদান করা; (খ) ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত গবেষণা কার্যক্রমের দিক-নির্দেশনামূলক গবেষণা…