৮। গভর্নিং বডির কোন সদস্যের সদস্যপদের অবসান হইবে, যদি— (ক) ধারা ৬ (ঘ) এর অধীনে মনোনীত কোন সংসদ-সদস্যের ক্ষেত্রে, তাহার আসন সংবিধানের অনুচ্ছেদ ৬৭ অনুসারে শূন্য হয়; (খ) তাহার সদস্যপদের মেয়াদ ধারা ৭(১) অনুসারে উত্তীর্ণ হয়; (গ) তিনি ধারা ৭(২) অনুসারে স্বীয় পদ ত্যাগ করেন; (ঘ) তিনি চেয়ারম্যানের অনুমতি ব্যতিরেকে গভর্নিং বডির পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন; (ঙ) তিনি মৃত্যুবরণ করেন; (চ) তিনি কোন এখতিয়ারসম্পন্ন আদালত কর্তৃক মানসিক বিকারগ্রস্ত বলিয়া ঘোষিত হন; (ছ) তিনি দেউলিয়া ঘোষিত হইবার পর দায় হইতে অব্যাহতি লাভ না করিয়া থাকেন; (জ) তিনি নৈতিক স্খলনজনিত ফৌজদারী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হইয়া অন্যূন…