৭। (১) ধারা ৮ এর বিধান সাপেক্ষে, ধারা ৬ এ উল্লিখিত গভর্নিং বডির মনোনীত কোন সদস্যের সদস্যপদের মেয়াদ হইবে উক্ত পদে তাহার মনোনয়নের তারিখ হইতে পরবর্তী তিন বৎসর। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত যে কোন মনোনীত সদস্য চেয়ারম্যানের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৩) উপ-ধারা (১) এবং (২) এর বিধান সত্ত্বেও মনোনয়নকারী কর্তৃপক্ষ যে কোন সময় উহার প্রদত্ত কোন মনোনয়ন বাতিল করিয়া উপযুক্ত নতুন কোন ব্যক্তি বা কর্মকর্তাকে মনোনয়ন প্রদান করিতে পারিবে।