৬। কাউন্সিলের একটি গভর্নিং বডি থাকিবে, যাহা নিম্নবর্ণিত সদস্য-সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ— (ক) কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (গ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, যিনি ইহার কো-চেয়ারম্যানও হইবেন; (ঘ) জাতীয় সংসদের স্পীকার কর্তৃক মনোনীত দুই জন সংসদ-সদস্য; (ঙ) পরিকল্পনা কমিশনের কৃষি বিষয়ক সদস্য; (চ) কৃষি মন্ত্রণালয়ের সচিব; (ছ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব; (জ) পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব; (ঝ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর…