৩০। (১) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ১৯৯৬ (১৯৯৬ সনের ৭ নং আইন) এর অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্ত আইন রহিত হইবার সংগে সংগে— (ক) উহার অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, অতঃপর বিলুপ্ত কাউন্সিল বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) বিলুপ্ত কাউন্সিলের সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটিসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ঐ সকল সম্পত্তিতে বিলুপ্ত কাউন্সিলের যাবতীয় অধিকার ও স্বার্থ কাউন্সিলে হস্তান্তরিত হইবে এবং কাউন্সিল উহার অধিকারী হইবে; (গ) বিলুপ্ত কাউন্সিলের সকল ঋণ, দায়-দায়িত্ব এবং উহার…