২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে— (১) ’’ইনস্টিটিউট’’ অর্থ তফসিলে উল্লিখিত কোন ইনস্টিটিউট; (২) ’’কর্মচারী’’ অর্থ কাউন্সিলের কোন কর্মচারী এবং কাউন্সিলের কোন কর্মকর্তাও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (৩) ’’কাউন্সিল’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (৪) ’’কো-চেয়ারম্যান’’ অর্থ গভর্নিং বডির কো-চেয়ারম্যান; (৫) ’’কৃষি’’ অর্থে নিম্নবর্ণিত কার্যাবলী অন্তর্ভুক্ত হইবে, যথাঃ— (ক) ফলমূলসহ সকল প্রকার উদ্ভিজ্জ, ফসল উৎপাদন ও তোলা, সংরক্ষণ এবং উহাদের প্রারম্ভিক প্রক্রিয়াকরণ ও ব্যবহার এবং তৎসংক্রান্ত কার্যাবলী; (খ) বনজ সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ এবং তৎসংক্রান্ত…