১৬। আপাততঃ বলবৎ অন্য কোন আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন— (ক) কাউন্সিল এবং তফসিল ’ক’ তে উল্লিখিত কোন ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উহার সমবেতনক্রমভুক্ত অন্যান্য পদে পদোন্নতি বা অন্য কোন পদ্ধতিতে নিয়োগের উদ্দেশ্যে কাউন্সিল একটি পদোন্নতি কমিটি বা বাছাই কমিটি গঠন করিবে এবং এই কমিটির সুপারিশ ব্যতীত উক্তরূপ কোন পদে কোন ব্যক্তিকে নিয়োগ করা যাইবে নাঃ তবে শর্ত থাকে যে, উক্তরূপে সুপারিশ করার ক্ষেত্রে উক্ত কমিটি নির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত মানদণ্ড অনুসরণ করিবে; (খ) দফা (ক) তে উল্লিখিত পদের নিম্নতর পদসমূহে পদোন্নতির ক্ষেত্রে, সংশ্লিষ্ট পদধারীগণের প্রয়োজনীয় যোগ্যতার মানদন্ড…