১৩। (১) কাউন্সিলের একজন নির্বাহী চেয়ারম্যান থাকিবেন। (২) নির্বাহী চেয়ারম্যান সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৩) নির্বাহী চেয়ারম্যান কাউন্সিলের প্রধান নির্বাহী হইবেন, এবং এই আইন, বিধি ও প্রবিধানের বিধানাবলী সাপেক্ষে, তিনি তাহার ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন।