১১। (১) কাউন্সিলের একটি নির্বাহী পরিষদ থাকিবে, যাহা নিম্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :— (ক) নির্বাহী চেয়ারম্যান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সদস্য-পরিচালকগণ; (গ) ইনস্টিটিউটসমূহের প্রধান নির্বাহীগণ, যে নামেই অভিহিত হউন না কেন; (ঘ) কৃষি গবেষণা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, যে নামেই অভিহিত হউন না কেন; (ঙ) সদস্য-পরিচালক (প্রশাসন ও অর্থ), যিনি ইহার সচিবও হইবেন। (২) ধারা ৫ এর বিধান সাপেক্ষে, নির্বাহী পরিষদ কাউন্সিলের সকল ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবে।