৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ইনস্টিটিউটের বোর্ড গঠিত হইবে, যথা: - (ক) মহাপরিচালক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (গ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উহার অন্যূন উপ-সচিব পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ঘ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ঙ) কৃষি মন্ত্রণালয় কর্তৃক মনোনীত বীজ প্রত্যয়ন এজেন্সীর একজন প্রতিনিধি; (চ) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট কর্তৃক মনোনীত উহার অন্যূন পরিচালক পদমর্যাদাসম্পন্ন একজন প্রতিনিধি; (ছ) কাউন্সিল কর্তৃক মনোনীত উহার একজন…