৫। এই আইনের উদ্দেশ্যেপূরণকল্পে ইনস্টিটিউটের কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা: - (ক) কৃষির উন্নয়ন ও উৎপাদন সংক্রান্ত বিষয়ে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) ইনস্টিটিউটের কর্ম পরিকল্পনা প্রণয়ন; (গ) বিভিন্ন দানাদার ফসল, কন্দাল ফসল, তৈলবীজ ফসল, ফুল, ফল, ডাল, সবজি, মসলা, ইত্যাদি ফসলসমূহের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা, নূতন জাত উদ্ভাবন এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, মানসম্পন্ন প্রযুক্তির মাধ্যমে স্থিতিশীল ও উৎপাদনশীল কৃষি গবেষণার উদ্যোগ গ্রহণ;(ঘ) গবেষণার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সন্বলিত গবেষণাগার, খামার এবং অবকাঠামো স্থাপন; (ঙ) জার্ম প্লাজম (germ plasm) সংগ্রহ ও সংরক্ষণের সুযোগ-সুবিধা সৃষ্টি; (চ)…