২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে - (১) ’’ইনস্টিটিউট’’ অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি); (২) ’’কাউন্সিল’’ অর্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল আইন, ২০১২ (২০১২ সালের ১৩ নং আইন) দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; (৩) ’’প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৪) ’’বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৫) ’’বোর্ড’’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত বোর্ড; (৬) ’’মহাপরিচালক’’ অর্থ ইনস্টিটিউটের মহাপরিচালক; (৭) ’’সভাপতি’’ অর্থ বোর্ডের সভাপতি।