৯৮। এই আইনের বিধান অনুসারে কোস্ট গার্ড আদালত কর্তৃক অনুষ্ঠিত কোন বিচারিক কার্যক্রম Penal Code, 1860 অনুযায়ী বিচারিক কার্যক্রম হিসাবে গণ্য হইবে এবং কোস্ট গার্ড আদালত Code of Criminal Procedure, 1898 অনুযায়ী আদালত হিসাবে গণ্য হইবে।