৯৭। (১) কোস্ট গার্ড আদালতে বিচার সমাপ্ত হইবার পর উক্ত আদালতের রায় ও দণ্ডাদেশ অনুমোদনকারী কর্মকর্তা অথবা তাহার ঊর্ধ্বতন কোন কর্তৃপক্ষ অথবা যে ক্ষেত্রে অনুমোদনকারী কর্মকর্তার অনুমোদনের প্রয়োজন নাই সেই ক্ষেত্রে উক্ত কোস্ট গার্ড আদালত বা তাহার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেইরূপ মনে করেন সেইরূপে আদালতের নিকট উপস্থাপিত মালামাল বা নথিপত্র যাহা অপরাধ সংঘটনে ব্যবহৃত হইয়াছে, উহা ধ্বংস, সরকারের অনুকূলে বাজেয়াপ্ত বা বৈধ দাবীদারের নিকট অথবা অন্যভাবে হস্তান্তর করিবার আদেশ প্রদান করিতে পারিবেন। (২) যে ক্ষেত্রে উপ-ধারা (১) অনুসারে কোন আদেশ প্রদান করা হয়, সেই ক্ষেত্রে বিচারের স্থান নির্বিশেষে, উক্ত আদেশ প্রদানকারী…