৯২। (১) অধিভুক্ত কোন ব্যক্তি কোন অপরাধে কোস্ট গার্ড আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হইলে, আদালত উক্ত ব্যক্তির পূর্বের কোন কোস্ট গার্ড আদালত বা অসামরিক আদালত কর্তৃক প্রদত্ত দণ্ড বা এই আইনের অধীন সংক্ষিপ্ত নিষ্পত্তির মাধ্যমে প্রদত্ত দণ্ড সম্পর্কে অনুসন্ধান, সাক্ষ্য গ্রহণ ও লিপিবদ্ধ করিতে পারিবেন, অধিকন্তু উক্ত ব্যক্তির সাধারণ চরিত্র ও অন্যান্য নির্ধারিত বিষয়ে অনুসন্ধান এবং উহার ফলাফল লিপিবদ্ধ করিতে পারিবেন। (২) এই ধারার অধীন গৃহীত সাক্ষ্য মৌখিক অথবা লিখিত আকারে বা কোস্ট গার্ড আদালতের কার্যধারা হইতে সত্যায়িত উদ্ধৃতাংশ অথবা অন্য কোন দাপ্তরিক নথি হইতে সংকলন করা যাইতে পারে এবং এই আইনের অধীন অভিযুক্তকে…