৯০। (১) এই আইনের অধীন প্রদত্ত চাকরি অবসানের সনদ বা কোন অধিভুক্ত ব্যক্তি বাহিনীর কোন জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্টে চাকরিতে নিয়োজিত ছিলেন কি না সে সম্পর্কে পত্র, রিটার্ণ বা অন্য কোন দলিল মহাপরিচালক বা বিধি দ্বারা নির্ধারিত কোন কর্মকর্তা বা তাহার পক্ষে অন্য কোন কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হইলে উহা এই আইনের অধীন সাক্ষ্য হিসাবে গৃহীত হইবে। (২) বাহিনী কর্তৃক প্রকাশিত বাহিনীর সদস্যগণের কোন তালিকা বা গেজেটে প্রকাশিত ঊর্ধ্বতন কর্মকর্তা বা জুনিয়র কর্মকর্তার পদ ও মর্যাদা এবং অনুরূপ কর্মকর্তা কর্তৃক সদর দপ্তর, জাহাজ, ঘাঁটি, স্টেশন অথবা আউটপোস্টে পদায়ন সংক্রান্ত পত্র সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। (৩)…