৮৭। (১) কমিশন বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রশ্নমালার আলোকে, মামলার প্রসিকিউটরের উপস্থিতিতে উক্ত সাক্ষীকে পরীক্ষা করিবেন। (২) প্রসিকিউটর এবং অভিযুক্ত ব্যক্তি আইনজীবীর মাধ্যমে অথবা অভিযুক্ত ব্যক্তি অন্তরীণ না থাকিলে, স্বশরীরে অনুরূপ নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কর্মকর্তার সম্মুখে উপস্থিত হইতে পারিবেন এবং প্রয়োজনমত উক্ত সাক্ষীকে জবানবন্দী, জেরা এবং পুনঃজবানবন্দী গ্রহণ করিতে পারিবেন। (৩) এই ধারার অধীন কমিশনের কার্যাবলী যথাযথভাবে সম্পাদিত হইবার পর কমিশন সাক্ষীর জবানবন্দীসহ সংশ্লিষ্ট কাগজাদি উক্ত কোস্ট গার্ড আদালতের নিকট প্রেরণ করিতে হইবে।