৮৫। (১) আদালত গঠনকারী কর্মকর্তা, কোস্ট গার্ড আদালত অথবা তদন্ত পর্ষদের সভাপতি, আইন কর্মকর্তা অথবা অভিযুক্ত ব্যক্তির অধিনায়ক তাহার স্বহস্তে সম্পাদিত সমন দ্বারা সাক্ষ্য প্রদান অথবা কোন দলিল বা অন্য কোন বস্তু উপস্থাপন করিবার জন্য যে কোন ব্যক্তিকে উক্ত সমনে উল্লিখিত সময়ে এবং স্থানে উপস্থিত হইতে আদেশ প্রদান করিতে পারিবেন। (২) অধিভুক্ত কোন ব্যক্তির সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে তাহার অধিনায়কের নিকট সমন প্রেরণ করিতে হইবে এবং উক্ত অধিনায়ক তদানুসারে উহা উক্ত সাক্ষীর উপর জারি করিবেন। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত সাক্ষী ব্যতীত অন্যান্য সাক্ষীর ক্ষেত্রে, এখতিয়ারসম্পন্ন বিচারিক ম্যাজিস্ট্রেটের নিকট সমন প্রেরণ…