৮২। (১) কোস্ট গার্ড আদালতের প্রতিটি সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হইবে এবং ভোটের সমতার ক্ষেত্রে উক্ত সিদ্ধান্ত অভিযুক্ত ব্যক্তির অনুকূলে নিষ্পত্তি হইবে। (২) স্পেশাল কোস্ট গার্ড আদালতের ক্ষেত্রে আদালতের সদস্যগণের অন্যূন দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতি ব্যতিরেকে মৃত্যুদণ্ড প্রদান করা যাইবে না। (৩) আপত্তি বা রায় বা দণ্ড ব্যতীত অন্য সকল বিষয়ে সংশ্লিষ্ট কোস্ট গার্ড আদালতের সভাপতির একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।