৭৪। যে ক্ষেত্রে অধিভুক্ত কোন ব্যক্তি কোন কোস্ট গার্ড আদালত বা অসামরিক আদালত কর্তৃক কোন অপরাধে দণ্ডপ্রাপ্ত বা খালাসপ্রাপ্ত হন অথবা এই আইনে উল্লিখিত বিধান অনুসারে কোন অপরাধে সংক্ষিপ্ত বিচারে দণ্ডপ্রাপ্ত হন, সেইক্ষেত্রে তাহাকে একই অপরাধের জন্য বা একই ঘটনার বিষয়ে কোস্ট গার্ড আদালতে দ্বিতীয়বার বিচার করা যাইবে না।