৭৩। (১) কোস্ট গার্ড আদালত গঠনকারী কর্মকর্তার নিকট যদি বাহিনীর শৃঙ্খলার স্বার্থে বা অন্য কোন কারণে কোস্ট গার্ড আদালতে বিচার কার্য চালাইয়া যাওয়া অসম্ভব বলিয়া প্রতীয়মান হয়, তাহা হইলে কারণ লিপিবদ্ধ করিয়া উক্ত কোস্ট গার্ড আদালত বিলুপ্ত ঘোষণা করা যাইবে। (২) বিচার আরম্ভ হইবার পর, কোন কোস্ট গার্ড আদালতের অপরিহার্য ন্যূনতম সদস্য সংখ্যা যদি হ্রাস পায়, তাহা হইলে উক্ত কোস্ট গার্ড আদালতের কার্যক্রম স্থগিত থাকিবে। (৩) উপ-ধারা (২) এ বর্ণিত পরিস্থিতির উদ্ভব হইলে, উক্ত কোস্ট গার্ড আদালতের সভাপতি অনতিবিলম্বে বিষয়টি লিখিতভাবে উক্ত আদালত গঠনকারী কর্মকর্তাকে অবহিত করিবেন। (৪) উপ-ধারা (৩) অনুযায়ী অবহিত হইবার পর…