৭১। (১) স্পেশাল কোস্ট গার্ড আদালত গঠন করিবার ক্ষমতাসম্পন্ন কোন কর্মকর্তা অথবা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা যিনি উপ-মহাপরিচালক পদমর্যাদার নিম্নে নহেন এবং কমান্ডে নিযুক্ত রহিয়াছেন, এক বা একাধিক স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত গঠন করিতে পারিবেন। (২) অন্যূন ৩(তিন) জন কর্মকর্তার সমন্বয়ে একটি স্পেশাল সামারি কোস্ট গার্ড আদালত গঠিত হইবে এবং তাহাদের প্রত্যেকের অন্যূন ৫(পাঁচ) বৎসরের কমিশনপ্রাপ্ত বা প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসাবে চাকরির অভিজ্ঞতা থাকিতে হইবে এবং তাহাদের মধ্যে অন্যূন একজন সদস্য পরিচালক পদমর্যাদার নিম্নে হইবেন না। (৩) কোস্ট গার্ড আদালত গঠনকারী কর্মকর্তা, স্পেশাল সামারি…